শিশু-কিশোরদের চিত্রকর্মে মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদ্যাপন করতে শিল্পকলা একাডেমী ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শিরোনামে এক প্রদর্শনীর আয়োজন করেছে। গতকাল বুধবার বিকেলে একাডেমীর চিত্রশালা প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী রফিকুন নবী, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী প্রমুখ। প্রদর্শনীতে স্বাধীনতা যুদ্ধের সময়কার বিভিন্ন আলোকচিত্রের সঙ্গে স্থান পেয়েছে নিউজ উইক, পাকিস্তান অবজারভারসহ বিশ্বের বেশ কিছু সংবাদপত্রে প্রকাশিত লেখা ও ছবি।দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিশু-কিশোর শিল্পীদের নির্বাচিত শিল্পকর্ম এখানে প্রদর্শন করা হচ্ছে। পাকিস্তানি বাহিনীকে কুপোকাত করা, দেশের জন্য জীবন দেওয়া, একাত্তরের বিভীষিকাময় দৃশ্য, বাড়িতে অগ্নিসংযোগ, হানাদারদের হিংস্রতা-বর্বরতা, একটি লাল-সবুজ পতাকা নিয়ে দুরন্ত শিশুর ছুটে চলাসহ আরও নানা বিষয় উঠে এসেছে এই প্রদর্শনীতে। উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের ভাস্কর্য স্থান পেয়েছে এখানে। সব মিলে নানাভাবে ফিরে এসেছে আমাদের মুক্তিযুদ্ধ।উদ্বোধনী অনুষ্ঠানে খুদে আঁকিয়েদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রদর্শনী চলবে ৮ জুলাই পর্যন্ত।