শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি শনিবার শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের উদ্যোগে পূবালী ব্যাংক আয়োজিত এ প্রতিযোগিতা সকাল আটটায় শাহবাগ জাতীয় জাদুঘর প্রঙ্গণে অনুষ্ঠিত হবে। চারটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে: ক. প্লে থেকে কেজি, খ. প্রথম থেকে তৃতীয় শ্রেণী, গ. চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী, ঘ. সপ্তম থেকে দশম শ্রেণী। প্রতিযোগিতার দিন সকাল আটটার মধ্যে প্রতিযোগীদের রং, ড্রইং বোর্ডসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে উপস্থিত হতে হবে। শুধু ছবি আঁকার জন্য (১১ ইঞ্চি বাই ১৬ ইঞ্চি আকৃতির কার্টিজ পেপার) সরবরাহ করা হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কোনো এন্ট্রি ফি বা পূর্ব নিবন্ধন করার প্রয়োজন নেই। প্রতিযোগিতায় প্রত্যেক বিভাগে পাঁচটি পুরস্কারসহ অংশ নেওয়া সব প্রতিযোগীকে স্মারক পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতার বিষয়ে যেকোনো তথ্যের জন্য ০১৭১৭-৩২৪০২০ ও ০১৫৫২৫৪৩৩০৯ নম্বরে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি।