শিশু বিতার্কিকেরাই বর্ণনা করল তাদের স্বপ্নের বাংলাদেশের কথা
আমার স্বপ্নের বাংলাদেশে যুদ্ধা-পরাধীদের বিচার হবে, যেখানে রাজাকারের গাড়িতে রক্তে লাল হওয়া পতাকা আর উড়বে না। দম্ভ করে তারা বলতে পারবে না, এই দেশের স্বাধীনতায় আমাদেরও অবদান আছে। আমার স্বপ্নের বাংলাদেশে কোনো যানজট থাকবে না। সুন্দর পরিচ্ছন্ন হবে প্রতিটি শহর। স্বপ্নের বাংলাদেশে থাকবে চাকরির নিশ্চয়তা, যেখানে কাউকে শিক্ষিত হয়ে বেকার থাকতে হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান হবে কলুষতামুক্ত। স্বপ্নের বাংলাদেশে কাউকে না খেয়ে মরতে হবে না। মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে না কোনো নাগরিক। নিজেদের স্বপ্নের বাংলাদেশকে কেমন করে দেখে আগামী প্রজন্ম? গতকাল শনিবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ‘স্যান্ডালিনা-প্রথম আলো-ভিকারুননিসা ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতা’য় এসব দৃশ্যই তুলে ধরার চেষ্টা করেছে শিশু বিতার্কিকেরা। এ শিশু বিতর্কের বিষয় ছিল ‘স্বপ্নের বাংলাদেশে...’। শিশুদের মতে, তাদের স্বপ্নের বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, প্রতিটি মানুষ হবে প্রকৃত মানুষ, সত্ মানুষ। সুখ-শান্তিতে বসবাস করতে পারবে সবাই। নিজেদের সংস্কৃতিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। আর বিশ্বের সব দেশের মানুষ বাংলাদেশকে শান্তির উদাহরণ হিসেবে তুলে ধরবে।ছোট ছোট শিশুরা বর্তমান সময়ের বাংলাদেশ চায় না বলেই নিজেদের স্বপ্নের বাংলাদেশ কেমন হবে তার বর্ণনা দিয়েছে নানাভাবে। তাদের মতে, বর্তমানের এই দেশ কোনোভাবেই স্বপ্নের দেশ হতে পারে না। একাত্তরের মুক্তিযুদ্ধ এমন দেশের জন্য হয়নি। বরং সেই ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সামনে রেখে এগিয়ে যাওয়া উচিত স্বপ্নের বাংলাদেশের লক্ষ্যে।গত মঙ্গলবার থেক্রেশুরু্রহওয়া পঞ্চম শিশু, ১৫তম স্কুল, পঞ্চম কলেজ এবং ১৩তম আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতায় গতকাল অনুষ্ঠিত হয় শিশু বিতর্কের দুটি কোয়ার্টার ফাইনাল, ক্লাব বিতর্কের দ্বিতীয়্ররাউন্ড এবং শিশু বিতর্কের বারোয়ারি।শিশু বিতর্কের কোয়ার্টার ফাইনালের বিষয় ছিল, ‘প্রধানত কঠোর আইন প্রণয়নই পারে শিশুশ্রম বন্ধ করতে’। ক্লাব বিতর্কের দ্বিতীয় রাউন্ডে বিতর্কের বিষয় ছিল, ‘সংবিধানের পঞ্চম সংশোধনী বাঙালির সময়ের দাবি’, ‘বাংলাদেশের নেতিবাচক জলবায়ু পরিবর্তনের সকল দায় শিল্প খাতের’ এবং ‘স্পন্সরশিপ সংস্কৃতির জন্য ক্ষতিকর’। শিশু বিতর্কের কোয়ার্টার ফাইনালে বিজয়ী দল আইডিসি ১ ও ৩। গতকাল অনুষ্ঠিত হওয়া ক্লাব বিতর্কের প্রথম রাউন্ডের একমাত্র প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি—ওয়েব। এ ছাড়া ক্লাব বিতর্কের দ্বিতীয় রাউন্ডে বিজয়ী দল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি—অরেঞ্জ, স্ট্যামফোর্ড ডিবেট ফোরাম—দুরন্ত।আজ অনুষ্ঠিত হবে শিশু বিতর্কের কোয়ার্টার ফাইনাল, স্কুল বিতর্কের দ্বিতীয় রাউন্ড এবং ক্লাব বিতর্কের দ্বিতীয় রাউন্ড। ‘স্যান্ডালিনা-প্রথম আলো-ভিকারুননিসা ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০১০’-এর রেডিও সঙ্গী এবিসি রেডিও এফ এম ৮৯.২।