শিশু হাসপাতালের উল্টো পাশের সড়কে আবর্জনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা শিশু হাসপাতালের বিপরীত পাশের সড়কে ময়লার স্তূপ
ঢাকা শিশু হাসপাতালের বিপরীত পাশের সড়কে ময়লার স্তূপ

শ্যামলী থেকে আগারগাঁওয়ের দিকে যেতে ঢাকা শিশু হাসপাতালের বিপরীত পাশে সড়কের ওপরেই ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা। পথচারীরা বলছেন, শিশু হাসপাতালসংলগ্ন ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানগুলো থেকে এই আবর্জনা ফেলা হয়। ময়লা নিয়মিত পরিষ্কারও করা হয় না।

সিটিকরপোরেশনেরবক্তব্য

জায়গাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত। এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘সড়কের ওপর এভাবে ময়লা না ফেলার জন্য ফুটপাতের ব্যবসায়ীদের বারবার নিষেধ করা হয়েছে। সকালে সিটি করপোরেশনের গাড়ি ময়লা সরিয়ে নিলেও দিনভর আবার সেখানে ময়লা ফেলা হয়। ফুটপাতের ওপর এসব অবৈধ স্থাপনা সরানোর দায়িত্ব তো পুলিশের।’ তিনি বলেন, ‘আমি এখনই লোক পাঠাচ্ছি ময়লা পরিষ্কার করার জন্য। ভবিষ্যতে আবার যেন এ ঘটনা না ঘটে, সে ব্যাপারে নজর রাখা হবে।’