শিশুচোর সন্দেহে এক নারীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেমরার মাতুয়াইলে গতকাল বৃহস্পতিবার শিশুচোর সন্দেহে মাকসুদা (৩৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাকসুদা শিশুচোর নন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে মাতুয়াইল হাশেম রোডের একটি বাসা থেকে একটি শিশু নিখোঁজ হয়। ওই বাড়ির লোকজন শিশুটিকে খোঁজার একপর্যায়ে পাশের গলিতে দাঁড়িয়ে থাকা মাকসুদাকে দেখে। তিনি শিশুটিকে চুরি করেছেন কি না—প্রশ্ন করা হলে মাকসুদা হ্যাঁ সূচক জবাব দেন। এতে ক্ষুব্ধ হয়ে নিখোঁজ শিশুর স্বজনেরা তাঁকে আটক করে পেটাতে থাকে। খবর পেয়ে যাত্রাবাড়ী থানার পুলিশের টহল দল তাঁকে উদ্ধার করতে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা থানার উপপরিদর্শক নুরুল ইসলাম, কনস্টেবল আলী আজম ও মনির হোসেনের ওপর হামলা চালায়। পরে উপপরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি বেলা তিনটার দিকে মারা যান।পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হাসপাতালে সাংবাদিকদের বলেন, মৃত্যুর আগে ওই নারী তাঁর নাম মাকসুদা বলে তাঁকে জানিয়েছিলেন।