শিশুদের নেতৃত্ব দেওয়ার গুণাবলি অর্জন করতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন বলেছেন, কোমলমতি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে দেশকে নেতৃত্ব দেওয়ার গুণাবলি অর্জন করতে হবে। মন্ত্রী গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পর্যায়ে আন্তপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।মন্ত্রী পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পদক ও সনদ বিতরণ করেন। প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।