শিশুদের মুক্তিযোদ্ধা আজাদের গল্প শোনালেন তথ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের মুক্তিযোদ্ধা আজাদের গল্প শোনালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে লন্ডন গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ গল্প শোনান। স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশে ইনু বলেন, মুক্তিযোদ্ধা আজাদ পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে বন্দী ছিলেন। তাঁর মা প্রতিদিন বন্দিশিবিরে ছেলের জন্য খাবার নিয়ে যেতেন। মা একদিন গিয়ে দেখেন, ছেলেকে রাজাকাররা মেরে ফেলেছে। সেই মা ১৯৮৬ সালে মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত সন্তানহারা মা কখনো ভাত স্পর্শ করেননি। কারণ, মৃত্যুর আগে তাঁর ছেলে ভাত খেয়ে যেতে পারেননি।স্কুলের অধ্যক্ষ মাফরুদা খানের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে ইনু ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন ধরনের ছড়া কেটে শোনান।