শিশুদের মুখে হাসি ফোটাতে অপারেশন স্মাইল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠোঁটকাটা, তালুকাটা, নাক ও গালকাটা শিশুর মুখে হাসি ফোটাতে সিঙ্গাপুর থেকে একঝাঁক তরুণ চিকিৎসক এসেছেন বাংলাদেশে। তাঁরা বিনা খরচে অস্ত্রোপচার করে এ সব শিশুদের বিকৃত চেহারা ঠিক করে দেবেন।মোহাম্মদপুরের ইকবাল রোডে কেয়ার হাসপাতালে গতকাল রোববার শুরু হয়েছে ‘অপারেশন স্মাইল-বাংলাদেশ’। এ উপলক্ষে গতকাল দুপুরে কেয়ার হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার সারা দেশের বিভিন্ন এলাকা থেকে বাছাই করা ১০০ শিশুর অস্ত্রোপচার করা হবে।