শিশুপার্কের নতুন সময়সূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান উপলক্ষে রাজধানী শাহবাগের শহীদ জিয়া শিশুপার্কের নতুন সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। গতকাল সোমবার ডিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজানে নতুন সময়সূচি অনুযায়ী শনি, সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে। এর মধ্যে শুক্রবার জুমার নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে পৌনে দুইটা পর্যন্ত বিরতি থাকবে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য পার্ক বন্ধ থাকবে। তবে ওই দিন বেলা দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বিনা টিকিটে দুঃস্থ ও গরিব শিশুদের জন্য খোলা থাকবে। এ ছাড়া রোববার সাপ্তাহিক ছুটি হিসেবে শিশুপার্ক বন্ধ থাকবে।