শিশুমৃত্যু কমাতে সম্মিলিত উদ্যোগ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিরোধ সম্ভব এমন রোগে প্রতিবছর দেশে আড়াই লাখ শিশু মারা যাচ্ছে পাঁচ বছর বয়স হবার আগেই। সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে কাজ করলে শিশুমৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় শিশুস্বাস্থ্য ও পুষ্টিবিদেরা এসব কথা বলেন। নবজাতক ও শিশুরক্ষা-বিষয়ক এ সভা যৌথভাবে আয়োজন করে সেভ দ্য চিল্ড্রেন যুক্তরাষ্ট্র, সেভ দ্য চিল্ড্রেন যুক্তরাজ্য, সেভ দ্য চিল্ড্রেন সুইডেন-ডেনমার্ক ও সেভ দ্য চিল্ড্রেন অস্ট্রেলিয়া। আয়োজকেরা বলেন, ‘আমরা সবাই’ প্রচারণা ২০১৫ সালের মধ্যে শিশুমৃত্যুর হার দুই তৃতীয়াংশে কমিয়ে আনার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সরকার ও অন্য অংশীদারদের মঞ্চ হিসেবে কাজ করবে। এ মঞ্চের সঙ্গে তরুণ ও মধ্যবিত্ত শ্রেণীকে মোবাইল ও ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে সম্পৃক্ত করা হবে। এ প্রচারণা এক কোটি শিশুকে ভালোভাবে বেঁচে থাকতে ও বেড়ে উঠতে সাহায্য করবে বলে দাবি করা হয়।আলোচনায় অংশ নিয়ে সেভ দ্য চিল্ড্রেন যুক্তরাষ্ট্রের আবাসিক পরিচালক কেল্যান্ড স্টিভেনসন বলেন, সংক্রমণ ও জন্মকালীন জটিলতাসহ আরও অনেক কারণে শিশুরা মারা গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে পুষ্টিহীনতা। সেভ দ্য চিল্ড্রেন যুক্তরাজ্যের আবাসিক পরিচালক সুমন সেনগুপ্ত, সেভ দ্য চিল্ড্রেন সুইডেনে ডেনমার্কের আবাসিক পরিচালক নিলস বেন্টজেন, সেভ দ্য চিল্ড্রেন অস্ট্রেলিয়ার কান্ট্রি ডিরেক্টর সুলতান মাহমুদ প্রমুখ সভায় বক্তব্য দেন।