শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গেন্ডারিয়ার এক বাসা থেকে গতকাল বৃহস্পতিবার সাথী আক্তার (১১) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, সাথী স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। সে মা-বাবার সঙ্গে কেভি রোড এলাকায় একটি টিনশেডের বাসায় থাকত। বেলা তিনটার দিকে পুলিশ ওই বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশটি বাসার আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল। গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, সাথীর বাবা সাদেক মিয়া স্থানীয় বাজারে মাছ বিক্রি করেন। দুই ভাইবোনের মধ্যে সাথী বড়। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। গতকাল সকালের দিকে বাবা-মা সাথীকে রেখে গ্রামের বাড়িতে যান। সঙ্গে না নেওয়ায় অভিমান করে সে আত্মহত্যা করতে পারে বলে তার বাবা-মায়ের ধারণা।