শিশুশ্রম বন্ধের দাবিতে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুশ্রম বন্ধের দাবির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দেশে পালিত হলো বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন শোভাযাত্রা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেছেন, শিশুশ্রম নিরসনে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশনের (এনসিসিডব্লিউই) উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।