শীতার্ত ছিন্নমূল মানুষদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার রাজধানীসহ সারা দেশের ফুটপাত, রেলস্টেশনসহ খোলা জায়গায় তীব্র শীতে কষ্ট পাওয়া ছিন্নমূল মানুষদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সমাজকল্যাণ মন্ত্রণালয় সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে এসব অসহায় মানুষকে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে।গতকাল বৃহস্পতিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল থেকেই এ কাজ করা হয়েছে। আশ্রয় পেতে আগ্রহী ব্যক্তিদের ট্রাক ও ভ্যানে করে আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের পাঁচজন উপসচিবের নেতৃত্বে রাজধানীতে পাঁচটি দল এ লক্ষ্যে কাজ করছে। বিজ্ঞপ্তি।