শীতার্ত মানুষের জন্য কম্বল দিল র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য প্রথম আলো বন্ধুসভাকে ৯৫০ পিস কম্বল দিল র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেল ঢাকার সোশ্যাল কমিটি।গতকাল প্রথম আলোর কার্যালয়ে কম্বলগুলো হস্তান্তর করেন র‌্যাডিসনের সহকারী জনসংযোগ ব্যবস্থাপক রাজীন অভী মুস্তাফিজ ও সোশ্যাল কমিটির সদস্যরা। এ সময় প্রথম আলোর পক্ষে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, উপসম্পাদক আনিসুল হক ও বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন।প্রথম আলো বন্ধুসভা জানায়, কম্বলগুলো জামালপুরের সরিষাবাড়ী, রাজশাহীর বাগমারা, দিনাজপুর, গোপালগঞ্জ, কুড়িগ্রাম, পঞ্চগড় ও লালমনিরহাটে বিতরণ করা হবে।