শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সচ্ছল মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পার্টির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানান। শীতার্ত মানুষের সহায়তায় সিপিবি কার্যালয়ে (২ কমরেড মণি সিংহ সড়ক, মুক্তি ভবন, পুরানা পল্টন, ঢাকা) একটি দপ্তর খোলা হয়েছে। সেখানে শীতার্ত মানুষের জন্য কাপড়, কম্বল, কাঁথা, জামা, সুয়েটারসহ নগদ টাকা নেওয়া হচ্ছে। এরই মধ্যে অনেকে শীতের কাপড় ও টাকা সেখানে দিয়েছেন। কোয়ালিশন ফর দি আরবান পুওর: বেসরকারি সাহায্য সংস্থা কোয়ালিশন ফর দি আরবান পুওর শীতার্ত গৃহহীনদের রক্ষায় এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তি।