শীর্ষ নিউজের সম্পাদক জামিন পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাপ্তাহিক শীর্ষ কাগজ ও শীর্ষ নিউজ ডটকমের সম্পাদক একরামুল হকের চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। চাঁদাবাজির অভিযোগে কলাবাগান থানায় দায়ের করা মামলায় এ জামিন দেওয়া হয়।গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।একরামুল হকের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, একরাম আরও দুটি মামলায় আগে জামিন পেয়েছেন। চাঁদাবাজির মামলায় জামিন পাওয়ার ফলে তাঁর কারা মুক্তিতে আর বাধা নেই।