প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তথ্যপ্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দিতে কাল ১১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী তথ্যপ্রযুক্তি উৎসব। ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটি (ডিইউআইটিএস) এর আয়োজক। সকাল সাড়ে নয়টায় টিএসসি মিলনায়তনে উৎসব শুরু হবে। ‘উন্নত শিক্ষায় প্রযুক্তিনির্ভর ক্যাম্পাস’ শীর্ষক এই উৎসবে দেশের শীর্ষস্থানীয় ৩০টি বিশ্ববিদ্যালয়ের ১২ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেবেন। এতে থাকছে শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শন, কর্মশালা, সেমিনার, কুইজ প্রতিযোগিতা, তথ্যপ্রযুক্তি-নির্ভর বিতর্ক, গেমিং কনটেস্টসহ নানা অয়োজন।