শুরু হলো ৫৩তম জাম্বুরি অন দি এয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিএএফ শাহীন হলে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটসের ৫৩তম জাম্বুরি অন দি এয়ার। একই সঙ্গে ১৪তম জাম্বুরি অন দি ইন্টারনেট ও দ্বিতীয় জাম্বুরি অন দি এসএমএসও শুরু হয়েছে।গতকাল শনিবার বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল শাহ মো. জিয়াউর রহমান প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে দুই দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিশ্ব স্কাউট সংস্থা প্রতিবছর অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহের শনি ও রোববার সারা বিশ্বে একযোগে জাম্বুরি অন দি এয়ার ও জাম্বুরি অন দি ইন্টারনেটের আয়োজন করে। এরই অংশ হিসেবে দুই দিনব্যাপী এ জাম্বুরির আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিমানবাহিনী ও বাংলাদেশ স্কাউটসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর।