শুল্ক ফাঁকি দিয়ে আনা সিগারেট ও রেজর আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ সিগারেট, রেজর ও ব্লেড আটক করেছে শুল্ক ও গোয়েন্দা পরিদপ্তর। কমলাপুর আইসিডিতে আসা একটি কনটেইনার থেকে গতকাল সোমবার এসব আটক করা হয়। আটক করা পণ্যের মূল্য প্রায় তিন কোটি টাকা।শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা জানান, গত বছরের ডিসেম্বর মাসে সিঙ্গাপুর থেকে কনটেইনারটি ঢাকায় আসে। কিন্তু সুযোগ না পাওয়ার কারণে মালিক এটি ছাড় করে বসে থাকেন। শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা কনটেইনারটি খুলে দেখেন, এতে ৬৯০ কার্টন ব্লেড, ৭৫ কার্টন রেজর ও ২৫৭ কার্টন সিগারেট রয়েছে। আমদানির সময় শুধু ৩৭৫ কার্টন রেজর বলা হয়েছিল।