শেখ কামালের জন্মদিন পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের ৬৪তম জন্মদিন পালন করল আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো। এ উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে এবং পরে বনানীতে তাঁর কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করে। কৃষক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও আলোচনা সভা। সকালে মহানগর নাট্যমঞ্চে আওয়ামী যুবলীগ আলোচনা সভার আয়োজন করে। যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। এ ছাড়া সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আলোচনা সভার আয়োজন করে। বিজ্ঞপ্তি।