শেরেবাংলা নগরে ৪০ হাজার চকলেট বোমা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে গত মঙ্গলবার মধ্যরাতে ৪০ হাজার চকলেট বোমাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম (৩০) ও আনোয়ার হোসেন (৪২)।শেরেবাংলা নগর থানা সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রোকেয়া সরণি দিয়ে একটি পিকআপ ভ্যান ফার্মগেটের দিকে যাচ্ছিল। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকে নিরপত্তা চৌকি বসানো পুলিশের সদস্যরা সন্দেহবশত পিকআপটি থামিয়ে তল্লাশি করে ৪০ হাজার চকলেট বোমা ও ৫০১টি আতশবাজি উদ্ধার করেন।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমীন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, চকলেট বোমাগুলো বগুড়া থেকে একটি পরিবহনে করে মিরপুর ১ নম্বরের রফিকের কাছে আসে। রফিক এগুলো পুরান ঢাকার পাটুয়াটুলীর জনৈক শিশিরের কাছে নিচ্ছিলেন। এগুলো ভারত থেকে আনা হয়।