প্রথম আলোর প্রদর্শনী 'আত্ম/পরিচয়' শেষ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মপরিচয়ের দৃশ্যশিল্প
আত্মপরিচয়ের দৃশ্যশিল্প

প্রথম আলোর ১৮ বছর পূর্তি উপলক্ষে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে আয়োজিত দেশের নবীন শিল্পীদের দৃশ্যশিল্প প্রদর্শনী ‘আত্ম/পরিচয়’ আজ শেষ হচ্ছে। এ উপলক্ষে সন্ধ্যা ছয়টায় প্রদর্শনকক্ষেই আলোচনা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে আলোচনা করবেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, শিল্পী ঢালী আল মামুন ও শিল্পী মোস্তফা জামান। বক্তব্য দেবেন প্রদর্শনীর কিউরেটর শিল্পী ওয়াকিলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত সব দর্শকও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন।

৫ নভেম্বর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই দৃশ্যশিল্প প্রদর্শনীর। প্রদর্শনীতে থাকছে চিত্রকলা, আলোকচিত্র, ভাস্কর্য, ভিডিওচিত্র, আলো ও শব্দ, স্থাপনা মিলিয়ে বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম। প্রতিদিন বিকেলে ছিল পারফরম্যান্স আর্ট। সব মিলিয়ে ৪৩ জন শিল্পী যুক্ত আছেন এতে। প্রদর্শনী দেখা যাবে আজ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। আজকেই শেষ হচ্ছে এই দৃশ্যশিল্প প্রদর্শনী ‘আত্ম/পরিচয়’।