শেষ হলো খাদি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দিনের আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার শেষ হলো খাদি উৎসব। র‍্যাডিসন হোটেলে উৎসবের শেষ দিনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন একটা দিনকে খাদি দিবস হিসেবে পালনের কথা বলেন। সে জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তারও আশ্বাস দেন তিনি। আয়োজকদের পক্ষ থেকে উৎসবে আগত সবাইকে ধন্যবাদ জানান ডিজাইনার শৈবাল সাহা।

ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) এই নিয়ে দ্বিতীয়বারের মতো খাদি উৎসবের আয়োজন করে। এবার খাদি উৎসবের স্লোগান ছিল দ্য ফিউচার ফেব্রিক শো।

শেষ দিনে মোট ১২টি ফ্যাশন কিউতে আধুনিক রং ও নকশার খাদি কাপড় তুলে ধরেন ডিজাইনাররা। ডিজাইনার এমদাদ হকের পোশাক দিয়ে শুরু হওয়া ফ্যান শোতে এরপর প্রদর্শিত হয় কারিশমা খান, ফারাহ আনজুম বারি, শৈবাল সাহা, আমটি গুরুম, নওশিন খায়ের, শাহরুখ আমিন, আফসানা ফেরদৌসী, কুহু, ফায়জা আহমেদ, ফারাহ দিবা ও শ্রদ্ধা নিগম আর মায়াকের নকশা করা পোশাক। উৎসবে গতকাল সম্মাননা জানানো হয় শ্রীরামচন্দ্র বসাককে।

প্রসাধনী ব্র্যান্ড ট্রেসেমে ও সংস্কৃতি মন্ত্রণালয় ছিল আয়োজনটির অন্যতম সহযোগী। বাংলাদেশের ১৭ জন ডিজাইনার ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার ডিজাইনাররা অংশ নেন এবারের আয়োজনে।

ফ্যাশন শোতে প্রদর্শিত কাপড়গুলো গুলশানের গার্ডেনিয়ার গ্রান্ড হলে ১২ ও ১৩ ডিসেম্বর বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বিক্রি করা হবে।