শেষ হলো আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিভাগীয় আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত দিন ছিল গতকাল শনিবার। ঢাকা বিভাগের ৯৪টি কলেজের ৫৮৬ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথমে ১৭টি জেলায় জেলা পর্যায়ে, পরে পাঁচটি জোনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা ১৫ জুন থেকে ঢাকায় শুরু হওয়া চূড়ান্ত প্রতিযোগিতায় যোগ দেয়।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এথলেটিক পর্যায়ের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন এবং বোর্ডের সচিব আ. সালাম হাওলাদার বক্তৃতা করেন।প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, সুস্থ নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য লেখাপড়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে খেলাধুলায় অংশ নিতে হবে। সুস্থ দেহ সুস্থ মন ও লেখাপড়ার সুস্থ পরিবেশের জন্য খেলাধুলার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।