শেষ হলো তায়কোয়ান্দো প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কোরিয়ান মার্শাল আর্ট ‘তায়কোয়ান্দো’র ওপর ১০ দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে আনুষ্ঠানিকভাবে এর সমাপনী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন। আরও উপস্থিত ছিলেন তায়কোয়ান্দো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম।
১৯ জানুয়ারি এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের মেয়েদের পাঁচটি হলের ছাত্রীরা এতে অংশ নেন। নিজ নিজ হল চত্বরে ১০ দিন কোরিয়ান প্রশিক্ষকসহ ফেডারেশনের ২২ জন প্রশিক্ষক ছাত্রীদের প্রশিক্ষণ দেন। তায়কোয়ান্দো হচ্ছে দক্ষিণ কোরিয়ার এক ধরনের মার্শাল আর্ট (আত্মরক্ষার জন্য শারীরিক কসরত)। তায়কোয়ান্দো আন্তর্জাতিক অঙ্গনে খেলা হিসেবে স্বীকৃত।