শেষ হলো তৃতীয় শহীদুল্লাহ স্মারক বিতর্ক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহর স্মরণে আয়োজিত তৃতীয় শহীদুল্লাহ স্মারক বিতর্ক উৎসব শেষ হয়েছে। ‘বিস্মৃত বিপ্লব, বিমূর্ত বিজয়’ এই স্লোগান সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাব এ উৎসবের আয়োজন করে। চার দিনব্যাপী উৎসবজুড়ে ছিল বিতর্ক প্রতিযোগিতা, প্রদর্শনী বিতর্ক. টকশো, চলচ্চিত্র প্রদর্শনী, শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাবের বিতার্কিকদের অংশ্রগ্রহণে যুদ্ধাপরাধবিরোধী নাটক আলো আসবেই। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩২টি ডিবেটিং ক্লাব অংশ নেয়। প্রতিযোগিতায় কবি জসীমউদ্দীন হল ডিবেটিং ক্লাবের ‘নকশি কাঁথার মাঠ’ চ্যাম্পিয়ন এবং ফজলুল হক মুসলিম হলের ডিবেটিং ক্লাবের ‘তমুদ্দীন মজলিস’ রানারআপ হয়। উৎসবের একটি টকশোতে ড. মুহম্মদ শহীদুল্লার জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ আনিসুজ্জামান। শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাবের সভাপতি ইশহাদ সাদেকের সভাপতিত্বে উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ মো. আজিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সঞ্চালক মাহবুবা নাসরীন ও শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাবের সঞ্চালক বাবুল হাসান বক্তৃতা করেন।