শেষ হলো ‘ইন্টার ইউনিভার্সিটি ইয়ুথ ফেস্টিভ্যাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ইন্টার ইউনিভার্সিটি ইয়ুথ ফেস্টিভ্যাল’ শেষ হয়েছে। দুই দিনব্যাপী ওই উৎসব শেষে গতকাল রোববার বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উৎসবে উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন, বিভিন্ন ধারার গান ও নাচে বিজয়ী ৩৩ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য ‘সাউথ এশিয়ান ইউনিভার্সিটিস ইয়ুথ ফেস্টিভ্যাল’-এ সরাসরি অংশ নিতে পারবেন। প্রথমবারের মতো আয়োজিত ওই উৎসবে দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় থেকে ১৫০ জন প্রতিযোগী অংশ নেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এভারেস্ট-বিজয়ী মুসা ইব্রাহীম। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের মার্কেটিং ও কর্পোরেট প্রধান জীশান হক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা জয়নব ফারুকী আলী বক্তব্য দেন।