শোক দিবস উপলক্ষে শিশুদের রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, আজকাল অনেকেই বঙ্গবন্ধুর সমালোচনা করে বড় বড় কথা বলেন। কিন্তু স্বাধীনতার পর একটি ধ্বংসস্তূপে ভরা ভূখণ্ডকে বসবাসের উপযোগী করে মাত্র সাড়ে তিন বছরে তিনি বাংলাদেশের যে গোড়াপত্তন করে গেছেন, সে পথ ধরেই এখন দেশ চলছে। পঁচাত্তর-পরবর্তী সময়ে ইতিহাস বিকৃত করে যারা দেশবাসীকে ভুল বোঝাতে চেয়েছিল, তাদের উদ্দেশ্য সফল হয়নি। ভবিষ্যতেও হবে না।গতকাল শনিবার গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের রচনা, ছড়াপাঠ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫৯ শিশুকে বই পুরস্কার দেওয়া হয়। গণগন্থাগার অধিদপ্তরের সেমিনার কক্ষে গতকাল বিকেলের এই অনুষ্ঠানে সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম বলেন, বঙ্গবন্ধু হত্যার সেই ইতিহাসের কলঙ্কিত দিনটিকে শুধু স্মরণসভা করে নয়, এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শিশুদের স্বাধীনতার ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শকে জানাতে হবে।