শোক মিছিল রূপ নিল বিক্ষোভে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস চাপায় সাংবাদিক বিভাস চন্দ্র সাহার মৃত্যুতে গতকাল সোমবার অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাব আয়োজিত শোক মিছিল রূপ নেয় বিক্ষোভ মিছিলে।গতকাল দুপুরে ক্র্যাবের ব্যানারে সাংবাদিকেরা শোক মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে যান। এ সময় তাঁরা সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে নৌপরিবহনমন্ত্রী ও পরিবহন শ্রমিকনেতা শাজাহান খানকে ‘ঘাতক গাড়িচালকদের সর্দার’ আখ্যা দিয়ে তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়। ক্র্যাবের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে সেখানে বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় সাংবাদিকেরা ঘাতক বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তি, আর্থিক ক্ষতিপূরণ ও ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ দাবি করেন।এর আগে সকালে অপরাধবিষয়ক প্রতিবেদকেরা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা আইজিপির কাছে তিনটি দাবি তুলে ধরেন। আইজিপি সাংবাদিকদের দাবি পূরণের আশ্বাস দেন। এ ছাড়া গতকাল বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিভাস সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এদিকে আজ মঙ্গলবার সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সংগঠনগুলোর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে।