শোক র‌্যালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের গুলিতে নিহত দক্ষিণ আফ্রিকার আন্দোলনরত ৩৫ জন খনিশ্রমিকের স্মরণে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার একটি শোক র‌্যালি হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। শতাধিক গার্মেন্টসের শ্রমিক কালো পতাকা হাতে নিয়ে র‌্যালিতে অংশ নেন। গত ১৭ আগস্ট পুলিশের গুলিতে দক্ষিণ আফ্রিকায় ৩৫ জন খনিশ্রমিক নিহত হন। বিজ্ঞপ্তি।