শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশাচালকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মারা গেছেন। বুধবার সকালে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বটতলার একটি গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।
মৃত অটোরিকশাচালক আমির হোসেনের সহকর্মী মো. ইলিয়াস বলেন, নামা শ্যামপুর বটতলা এলাকায় বজলুর গ্যারেজে ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আমির। অচেতন অবস্থায় তাঁকে বেলা সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আমিরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানাকে জানানো হয়েছে।