প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সূত্রাপুর এলাকার শ্যামবাজার কাঁচাবাজারে একটি কাঁচামালের আড়তে গতকাল শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ৫ জি কে দাস লেনের সেলিম হাজির কাঁচামালের আড়তে আগুন লাগে। আড়তটিতে ৬০-৭০ জন ব্যবসায়ী বসতেন। সবারই কিছু না কিছু ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। সোয়া আটটায় তারা আগুন নিভিয়ে ফেলে।