শ্রবণপ্রতিবন্ধী কবিতা ভিকটিম সাপোর্ট সেন্টারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রবণপ্রতিবন্ধী কবিতা (১০) এখন তেজগাঁও থানা প্রাঙ্গণে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে আছে। গত ১৫ আগস্ট রাত ১০টার দিকে কোতোয়ালি থানার ইসলামপুর রোডে সোনার বাংলা মার্কেটের সামনে সে কান্নাকাটি করছিল। সেখান থেকে এক ব্যক্তি তাকে কোতোয়ালি থানায় নিয়ে যান। থানা থেকে সেই দিনই কবিতাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়।হারিয়ে যাওয়ার সময় কবিতার গায়ে ছিল লাল কামিজ ও ঘিয়ে (ক্রিম) রঙের সালোয়ার। তার উচ্চতা তিন ফুট, গায়ের রং শ্যামলা।কবিতা খুবই অস্পষ্টভাবে কথা বলে। সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজারসের দোভাষীদের সহায়তায় জানা গেছে, তার নাম কবিতা। বাবার নাম রফিক, তার ভাইয়েরা পান বিক্রি করে। বিজ্ঞপ্তি।