শ্রম আইন সংশোধনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, কর্মসংস্থান বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ন্যায্যমূল্য নির্ধারণসহ নয় দফা দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করা হয়।সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতেহারে ‘শ্রম আইন, ২০০৬’ সংশোধন করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার চার বছর পরও তা বাস্তবায়ন করেনি। বাংলাদেশ ট্রেড ইউনিয়নের ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে টিইউসির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, আসলাম খান প্রমুখ বক্তব্য দেন।