শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি মেননের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ভবনধসে নিহত ও আহত শ্রমিকদের জন্য ‘লস অব আর্নিং’-এর ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, এই ক্ষতিপূরণ শ্রমিক সংগঠন ও ক্রেতাদের সমঝোতায় হতে হবে।গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর তোপখানা রোডে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শতাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে চাল, চিনি, শাড়ি ও সেমাই বিতরণ করার সময় মেনন এ কথা বলেন।এ সময় সাংসদ মেনন শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থলের বিষয়ে জোর দেন। এ ছাড়া রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া আর্থিক সহায়তা ‘যথেষ্ট’ নয় বলেও উল্লেখ করেন তিনি।