শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মস্থল নিরাপদ না হওয়ায় গত ২০ বছরে তৈরি পোশাকশিল্প খাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৩৭ জন শ্রমিক মারা গেছেন। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ এ তথ্য জানিয়ে পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত এবং এ লক্ষ্যে উচ্চতর বহুপক্ষীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে।গতকাল তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এসব দাবি জানান। একই সঙ্গে তাঁরা সম্প্রতি হা-মীম গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের ‘লস অব আর্নিং’-এর নিয়মে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান। সংবাদ সম্মেলনে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের নেতা আমিরুল হক, তৌহিদুর রহমান, সালাউদ্দিন স্বপন, এম দেলোয়ার হোসেন, কামরুল আহসান, নাজমা আক্তার প্রমুখ বক্তব্য দেন।