শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির প্রথম প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই দাবি জানান।
আনু মুহাম্মদ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী, মন্ত্রী-সাংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বেতন-ভাতা বাড়ানো হয়েছে। কিন্তু শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ করা হয়নি। ২০১৩ সালে গার্মেন্টস শ্রমিকদের যে মজুরিকাঠামো করা হয়েছিল, তা তখনো অপ্রতুল ছিল। এখন তা দিয়ে কোনোভাবে কারও পক্ষে চলা সম্ভব নয়।
আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিআরা নাসরিন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।