শ্রমিকনেতা তুহিন চৌধুরীর মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিক নেতা তুহিন চৌধুরীর মুক্তি এবং শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল বৃহস্পতিবার এই দাবিতে দলটির পক্ষ থেকে রাজধানীর পুরানা পল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সিপিবির নেতারা অভিযোগ করেন, গত ২ সেপ্টেম্বর পুলিশ গুলিস্তান থেকে তুহিন চৌধুরীকে আটক করে। কিন্তু ৩ সেপ্টেম্বর তাঁকে আশুলিয়া থেকে গ্রেপ্তার দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। ঘোষিত মজুরি নভেম্বর থেকে কার্যকর না করতে সরকার ও মালিকপক্ষ পুলিশ ও ভাড়াটে মাস্তানদের দিয়ে শ্রমিকদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেন।বক্তারা অবিলম্বে তুহিন চৌধুরীর মুক্তি এবং শ্রমিকনেতা মন্টু ঘোষ, কে এম রুহুল আমিন, খাইরুল মামুনসহ অন্য শ্রমিকদের নামে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান।সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব, পোশাকশ্রমিক নেতা কে এম রুহুল আমিন, খান আসাদুজ্জামান প্রমুখ সমাবেশে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সাদেকুর রহমান। বিজ্ঞপ্তি।