শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের এ-ব্লকে গতকাল বৃহস্পতিবার নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে আরিফ হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে এ-ব্লকে হাইপেরিয়নের নির্মাণাধীন নয়তলা ভবনের পঞ্চম তলার বাইরের অংশে কাজ করার সময় নিচে পড়ে যান আরিফ। বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।