শ্রীরামকৃষ্ণের ১৭৬তম জন্মতিথিতে ছয় দিন ব্যাপী অনুষ্ঠানমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীরামকৃষ্ণের ১৭৬তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উদ্যাপন উপলক্ষে ঢাকা রামকৃষ্ণ মিশন ছয় দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আজ রোববার থেকে ১১ মার্চ পর্যন্ত মিশন প্রাঙ্গণে এসব অনুষ্ঠান হবে।সকাল নয়টার দিকে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে হবে বিশেষ পূজা, হোম, ভজন ও ধর্মগ্রন্থপাঠ। দুপুর দেড়টায় কবিগান এবং সন্ধ্যা সাতটায় লোকনাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক গল্পে শ্রীরামকৃষ্ণ কথামৃত। কাল সোমবার বিকেল চারটায় রামকৃষ্ণ মিশন উচ্চবিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান হবে। এদিন সন্ধ্যায় ছাত্রদের পরিবেশনায় থাকবে গীতিনাট্য গদাই ও নাটক নাম মাহাত্ম্য। মঙ্গলবার বিকেল পাঁচটায় ‘স্বামী বিবেকানন্দ: বিশ্বায়নের দিশারী’, বুধবার ‘মাতৃ প্রতীক সারদাদেবী’ এবং বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ‘শ্রীরামকৃষ্ণ: বিশ্ব ঐক্যের মূর্ত প্রতীক’ শীর্ষক আলোচনা সভা হবে। সমাপনী দিন ১১ মার্চ শুক্রবার দুপুর ১২টায় হবে নর-নারায়ণ সেবা (প্রসাদ বিতরণ)। প্রতিদিনের অনুষ্ঠানমালায় দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।