প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধী দলকে চক্রান্ত ও ষড়যন্ত্রের পথ পরিহার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)। বিনা কারণে জনভোগান্তি বাড়ে, এমন কোনো নেতিবাচক কর্মসূচি না দিতেও বিরোধী দলের প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।সাম্যবাদী দলের আসন্ন কর্মী সমাবেশ উপলক্ষে গত রোববার রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ ডিসেম্বর ঢাকা মহানগর নাট্যমঞ্চে সকাল সাড়ে ১০টায় দলের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।লিখিত বক্তব্যে দিলীপ বড়ুয়া বলেন, ক্যান্টনমেন্ট বোর্ডের একটি বাড়ি রক্ষার জন্য বিএনপি এবং চারদলীয় জোট যে হরতাল করেছে, তা কোনো রাজনৈতিক ইস্যু নয়। এর সঙ্গে জনস্বার্থ জড়িত নয়। এর ফলে যুদ্ধাপরাধীরা লাভবান হবে।