সংক্ষিপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজমেলা আজরাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ষষ্ঠ হজ ও ওমরাহ মেলা-২০১৩। তিন দিনব্যাপী মেলা ২৭ এপ্রিল পর্যন্ত চলবে।আজ সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। মেলায় ধর্ম মন্ত্রণালয়, ১৩০টি হজ এজেন্সি, ১২টি ব্যাংক ও হজের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ১৫৫টি স্টলে তাদের সেবাসমূহ নিয়ে অংশ নেবে। এবারের মেলা আয়োজনে রয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেড। বিজ্ঞপ্তিধর্মঘট স্থগিতসাভারে বহুতল ভবন ধসের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবারের ধর্মঘট স্থগিত করা হয়েছে। চার ব্লগারের মুক্তির দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা এই ধর্মঘট আহ্বান করেন। বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘সাভারের ঘটনায় আমরা শোক প্রকাশ করে ধর্মঘট স্থগিত করেছি। আমরা এখন দুর্গত মানুষের পাশে দাঁড়াব।’ বিশ্ববিদ্যালয় প্রতিবেদকটেলিফোন বিকল গুলশান টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন বারিধারা কূটনৈতিক এলাকার দেশি ও বিদেশি ব্যক্তিদের টেলিফোন, বিভিন্ন দূতাবাসসহ সংশ্লিষ্ট এলাকার প্রায় ছয় শ টেলিফোন বিকল হয়ে পড়েছে। ওয়াসা মাটি খনন করে পাইপলাইন স্থাপন কাজের সময় বারিধারা ৭৭ সোহরাওয়ার্দী এভিনিউ, বাঁশতলা, মাদানি এভিনিউ ও বারিধারা কূটনৈতিক এলাকার ভূগর্ভস্থ টেলিফোন ক্যাব্ল ক্ষতিগ্রস্ত হয়। এরই মধ্যে ক্যাব্ল প্রতিস্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। আশা করা যায়, আগামী দুই দিনের মধ্যে বিকল টেলিফোনগুলো চালু করা সম্ভব হবে। সাময়িক এ অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিচলতি অধিবেশনইজনস্বাস্থ্য উন্নয়নসহ তামাকজনিত মৃত্যু ও পঙ্গুত্বের বোঝা এবং এর ফলে নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে সংশোধনী বিল চলতি অধিবেশনে পাস করার দাবি জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট। দেশের ৭০০ বেসরকারি সংগঠনের পক্ষ থেকে গতকাল এ দাবি জানানো হয়। এতে বলা হয়, তামাকজাত দ্রব্যের মোড়কে দুর্বল সতর্কবাণী, স্বল্পমূল্য, তামাকের ক্ষতিকর বিষয় ও আইন সম্পর্কে সচেতনতার অভাবে দেশে তামাকের ব্যবহার বেড়ে চলছে। বিজ্ঞপ্তি