সংক্ষিপ্ত রাজধানী
সংবর্ধনাঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের তিনজন অবসরপ্রাপ্ত অধ্যাপককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিভাগীয় মিলনায়তনে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পাওয়া শিক্ষকেরা হলেন অধ্যাপক নিলুফার আক্তার, অধ্যাপক তাহসিনা রহিম ও অধ্যাপক মাসুদা খাতুন। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবদুল আজিজের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন মো. ইমদাদুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রতিবেদকপ্রতিদিন ২৮ জনবাংলাদেশে প্রতিদিন ২৮ জন এবং প্রতিবছর ১০ হাজার ৩৬৪ জন নারী জরায়ু মুখের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের মাধ্যমে জরায়ু মুখের ক্যানসার নিরাময় সম্ভব। মার্কস গ্রুপ ও গ্লাক্সোস্মিথক্লাইনের যৌথ আয়োজনে ‘জরায়ু মুখের ক্যানসার’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। গতকাল মিরপুর-১৪তে মার্কস মেডিকেল কলেজে এ সেমিনার হয়। বিজ্ঞপ্তিধূমপানবিরোধী ফোরামঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে ঢাকা-৮ সংসদীয় এলাকায় ধূমপানবিরোধী নাগরিক ফোরাম-৮ গঠন করা হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে ১৫ সদস্যের নবগঠিত এ ফোরাম ওই এলাকাকে ধূমপানমুক্ত এলাকা করতে কাজ করার অঙ্গীকার করেছেন। পরে এ ফোরাম প্রেসক্লাবের সামনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করে। বিজ্ঞপ্তি