সংক্ষিপ্ত রাজধানী
বাসদের বিক্ষোভমানবতাবিরোধী অপরাধীদের বিচার ও সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ হয়। শুভ্রাংশু চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের নেতা আ ক ম জহিরুল ইসলাম, ফখরুদ্দিন কবির প্রমুখ। বিজ্ঞপ্তিএকীভূতবাংলাদেশের কমিউনিস্ট লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত) মিলে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ গঠিত হয়েছে। এ বিষয়ে ঐক্য সম্মেলন হওয়ার পর গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় বলা হয়, ১৯ এপ্রিল কেন্দ্রীয় বর্ধিত সভা এবং ২০ এপ্রিল ঐক্য সম্মেলনের মধ্য দিয়ে দুটি দল একীভূত হয়েছে। ঐক্য সম্মেলনে ১৯ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। বিজ্ঞপ্তিআজ মানববন্ধনবাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপপ্রধান প্রতিবেদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে আজ সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বাসস ইউনিট। মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক সমাজের সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিকমিটিমিরপুরের পল্লবীতে ১৩ এপ্রিল সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘বর্ণক’-এর সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে প্রকৌশলী সালাম চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে জাফরুল আহসান নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি