সংক্ষিপ্ত রাজধানী
৩৭ হাজারউদ্যোক্তা ও দক্ষ জনবল তৈরি এবং জনশক্তি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কর্মশালায়। গতকাল সোমবার মতিঝিলের বিসিক ভবনে ‘নৈপুণ্য বিকাশকেন্দ্রসমূহের প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন’ শীর্ষক এ কর্মশালায় জানানো হয়, বিসিকের ১৫টি নৈপুণ্য বিকাশকেন্দ্রের মাধ্যমে প্রায় ৩৭ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান ফকরুল ইসলাম। বিজ্ঞপ্তিদ্বিতীয়বারের মতোঅধ্যাপক রুহুল আমিন মিয়া দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী তিন বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যানও। ২১ এপ্রিল এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়। বিজ্ঞপ্তিসংবর্ধনানারী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মানী ভাতা দিয়েছে বেসরকারি সংস্থা প্রশিকা। গতকাল সোমবার মিরপুরের প্রশিকা ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। অনুষ্ঠানে ২২ জন নারী মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া তাঁদের শাড়ি এবং মাসিক সম্মানী ভাতা বাবদ নগদ অর্থ দেওয়া হয়। বিজ্ঞপ্তি। ভিশন ২০২০বাংলাদেশসহ সারা বিশ্বে প্রজনন স্বাস্থ্যরক্ষাবিষয়ক রূপরেখা ‘ভিশন ২০২০’ উদ্বোধন হয়েছে। ইন্টারন্যাশনাল প্লান্ড প্যারেনহুড ফেডারেশন (আইপিপিএফ) এই রূপরেখা প্রস্তাব করেছে। বাংলাদেশে আইপিপিএফের সদস্য-সংগঠন বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি। সমিতির পক্ষ থেকে এই উপলক্ষে আলোচনা সভা, প্রচারাভিযানসহ নানা কর্মসূচি পালন করা হয়। ভিশন-২০২০-এর ১০টি লক্ষ্য ঠিক করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, প্রজনন স্বাস্থ্যকে উন্নয়ন লক্ষ্য হিসেবে নির্ধারণ, নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করা ইত্যাদি। বিজ্ঞপ্তি