সংক্ষিপ্ত রাজধানী
নারী গণসমাবেশহেফাজতে ইসলামের সংবিধান পরিপন্থী ও জাতীয় নারী উন্নয়ন নীতিবিরোধী ১৩ দফা দাবির বিরুদ্ধে ২৭ এপ্রিল বেলা তিনটায় প্রেসক্লাবের সামনে থেকে পল্টন মোড় পর্যন্ত প্রতিবাদী নারী গণসমাবেশ অনুষ্ঠিত হবে। গণসমাবেশের প্রচারপত্রে বলা হয়েছে, মুষ্টিমেয় সাম্প্রদায়িক সংগঠন, দল ও ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নারীর অধিকার খর্ব করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য সবাইকে এ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিদেয়াল ধসে মৃত্যুরাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় গতকাল মঙ্গলবার দেয়াল ধসে মো. রিয়াজ নামের এক শ্রমিক (৩২) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কুনিপাড়া এলাকায় গাড়ির গ্যারেজ নির্মাণের সময় দেয়াল ধসে রিয়াজ আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদকস্বেচ্ছায় কারাবরণদেশের সংখ্যালঘু মানুষ, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়িঘরে অব্যাহত আক্রমণ বন্ধে সরকার পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও কবি কাজল বন্দ্যোপাধ্যায় স্বেচ্ছায় কারাবরণ করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। কাজল বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের একটি রায় ঘোষণার পর সাম্প্রদায়িক শক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার শুরু করে। দুই মাস পরও তা বন্ধ হয়নি। তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নেওয়ায় তিনি স্বেচ্ছায় কারাবরণের সিদ্ধান্ত নিয়েছেন। বিজ্ঞপ্তি