সংক্ষিপ্ত রাজধানী
ত্রয়োদশ বিসিএসত্রয়োদশ বিসিএস ফোরামের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী আজ শুক্রবার বিকেলে রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ফোরামের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানান। অনুষ্ঠানে ত্রয়োদশ বিসিএস ব্যাচের ১৭টি ক্যাডারের কর্মকর্তাদের সপরিবারে অংশ নেওয়ার কথা রয়েছে। বিজ্ঞপ্তিদাবিজাতীয় সংসদের চলতি অধিবেশনে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) সংশোধন বিল-২০১৩’ পাস করার দাবি জানিয়েছে তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ)। এই দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর আসাদ গেট মোড়ে মানববন্ধন করে তারা। মানববন্ধনে বক্তারা বলেন, তামাক সেবনে হাজার হাজার মানুষ প্রতিবছর মারা যাচ্ছে। জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা অপরিসীম। এ ছাড়া তামাক নিয়ন্ত্রণে আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা। বিজ্ঞপ্তিমমতাজ বেগম স্মরণেসেক্সওয়ার্কারস নেটওয়ার্কের সাবেক সভানেত্রী এবং উল্কা নারী সংঘের নেত্রী মমতাজ বেগম স্মরণে গতকাল বৃহস্পতিবার নগরের ডব্লিউভিএ মিলনায়তনে শোক সভার আয়োজন করা হয়। ১৯ এপ্রিল তিনি মারা যান। সেক্সওয়ার্কারস নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত ওই সভায় মমতাজ বেগম এবং সাভারে ভবন ধসে নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে বক্তারা মমতাজ বেগমের স্মৃতিচারণা করেন। সভায় বক্তব্য দেন সেক্সওয়ার্কারস নেটওয়ার্কের সভানেত্রী জয়া শিকদার, উৎস বাংলাদেশের নির্বাহী প্রধান মাহবুবা মাহমুদ প্রমুখ। এ সময় যৌনকর্মী এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি