সংক্ষিপ্ত রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসএমএমইউর উদ্যোগসাভারের রানা প্লাজায় ভবনধসের ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অর্থোপেডিক সার্জারি বিভাগ, নিউরো-সার্জারি বিভাগসহ সব বিভাগ প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া গত বুধবার বিএসএমএমইউর উদ্যোগে ৫০০ ব্যাগ রক্ত আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার থেকে বিএসএমএমইউ থেকে চিকিৎসক ও সেবিকাদের সমন্বয়ে একটি মেডিকেল দলকে সাভারে পাঠানো হয়েছে। তাঁরা এনাম মেডিকেল কলেজের চিকিৎসকদের সঙ্গে সমন্বিতভাবে চিকিৎসা দিচ্ছেন। বিজ্ঞপ্তি‘নিষ্ঠুর হত্যাকাণ্ড’রানা প্লাজা ধসে পোশাকশ্রমিকদের মৃত্যুকে ‘নিষ্ঠুর হত্যাকাণ্ড’ উল্লেখ করে সম্মিলিত নারী সমাজ গতকাল শনিবার বলেছে, এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সংশ্লিষ্ট পোশাকশিল্প-মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তারা শ্রমিক হত্যাকাণ্ডের জন্য দায়ী সোহেল রানাসহ সংশ্লিষ্ট পোশাক কারখানার মালিকদের গ্রেপ্তার ও অনতিবিলম্বে বিচারের দাবি জানায়। গতকাল এক বিজ্ঞপ্তিতে নারী সমাজ বলেছে, তিন দিন পর নিহত ব্যক্তির সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে, আহত অবস্থায় আড়াই হাজারের বেশি লোককে উদ্ধার করা হয়েছে। এখনো জীবিত মানুষ পাওয়া যাচ্ছে। কিন্তু আসল অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। বিজ্ঞপ্তিনিমের নিন্দাকোনো রকম তথ্যপ্রমাণ ছাড়া একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অসত্য প্রতিবেদন প্রকাশের নিন্দা জানিয়েছে নিম ল্যাবরেটরিজ (প্রা.) লিমিটেড। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গত বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ হাকিম এ প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, নিমের তৈরি পণ্যসামগ্রী আন্তর্জাতিক মানসম্পন্ন এবং বিএসটিআইয়ের অনুমোদিত। এসব পণ্য সম্পর্কে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। বিজ্ঞপ্তি