সংক্ষিপ্ত রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতের বিরুদ্ধেআগামী ৫ মের ঢাকা অবরোধকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম ও তাদের মদদদাতারা সন্ত্রাসী কার্যকলাপ চালানো ও বোমা বানানোর জন্য অর্থ ও সরঞ্জাম সরবরাহ করছে বিভিন্ন কওমি মাদ্রাসায়। গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছে বাংলাদেশ ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদ। হেফাজতের সন্ত্রাসী কার্যকলাপ থেকে দেশকে বাঁচানোর জন্য ‘সুন্নতি লাঠি’ নিয়ে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মুফতী এস এইচ এম আরিফ বিল্লাহ, মাওলানা শাহ মো. ওমর ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি।আইডিইবির দাবিসাভারের রানা প্লাজা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। গতকাল সোমবার সংগঠনটির সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক শামসুর রহমান এক বিবৃতিতে ভবনটির মালিককে গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ জানান। তাঁরা সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।ক্ষতিগ্রস্তদের লাখ টাকাবাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয় ২৮ এপ্রিল। তবে অভিষেক উপলক্ষে পূর্বনির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়। অনুষ্ঠানে ব্যয়ের জন্য ধার্য এক লাখ টাকা সাভারে ভবনধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেওয়ার সিদ্ধান্ত হয়। রাজধানীর বিসিআইসি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিজ্ঞপ্তি।বর্জ্যজীবীদের জন্যবর্জ্য সংগ্রহ ও এ নিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে প্রায় চার লাখ মানুষ। তাদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি। এসব মানুষের উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বেসরকারি সংগঠন গ্রাম উন্নয়ন কেন্দ্র আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পড়েন সংগঠনটির পরিচালক এ কে এম মকসুদ। বিজ্ঞপ্তি।