সংক্ষিপ্ত রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার্থীদের উদ্বেগ৫ মে থেকে অনুষ্ঠেয় ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষার সময় হরতাল না দেওয়ার আবেদন জানিয়েছেন এই স্তরের শিক্ষার্থী ও অভিভাবকেরা। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আবেদন জানানো হয়। এ সময় বক্তব্য দেন ইংরেজি মাধ্যমের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সারওয়ার হুসাইন চৌধুরী ও অধ্যাপক লুৎফুল হাসান। সম্মেলনে বলা হয়, সকাল-সন্ধ্যা হরতাল হলে ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটা ও রাত সাড়ে ১১টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে ২৪ ঘণ্টা অথবা ৩৬ ঘণ্টা লাগাতার হরতাল হলে সব পরীক্ষা বাতিল হয়ে যাবে। এ বিষয়টি বিবেচনায় রেখে সরকার, প্রধান বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের কাছে ৫ মে থেকে ২০ জুন পর্যন্ত হরতাল না দেওয়ার আবেদন জানানো হয়। বিজ্ঞপ্তি।সংবাদ সম্মেলনদেশের পোশাক কারখানায় একের পর এক দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স প্রটেকশন অ্যালায়েন্স (বিজিডব্লিউপিএ)। একই সঙ্গে শ্রম আইন ২০০৬ পর্যালোচনা করে দ্রুত সংশোধনেরও দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। ‘সাভারে ভবনধসে গার্মেন্টস শ্রমিকদের মৃত্যু এবং প্রভাবিত শ্রম আইন সংশোধন’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে বিজিডব্লিউপিএর আহ্বায়ক মাশহ্দা খাতুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।